Suvendu Adhikari at Nandigram: 'ভিড় প্রমাণ করেছে, আমার সঙ্গে মানুষ আছেন', নন্দীগ্রামে জানালেন শুভেন্দু

নন্দীগ্রামে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ নন্দীগ্রামে একটি অরাজৈতিক সভা করবেন তিনি। তার আগে শুরু হয়েছে র‍্যালি। ভিড় করেছেন একাধিক বিজেপি (BJP) নেতা, কর্মী-সমর্থকরা। "আজকের ভিড় প্রমাণ করেছে, আমার সঙ্গে মানুষ আছেন', জানালেন শুভেন্দু অধিকারী। যদিও আজ তিনি কোনও রাজনৈতিক মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। তবে সভা থেকে তিনি কোনও তাৎপর্যপূর্ণ বার্তা দেন কি না, তাই এখন দেখার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola