Suvendu Adhikari: বড় বড় কথা বলছেন, অর্জুন সিংহের ছেলের কাছে ভোটে হেরেছেন, মদন মিত্রকে আক্রমণ শুভেন্দু অধিকারীর

‘২৭ নভেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। ১৬ ডিসেম্বর বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছি। ১৭ ডিসেম্বর তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছি। ভোটার হিসেবে অধিকার কোনও রাজনৈতিক দলের সদস্যপদ চাওয়ার। ৭ জানুয়ারি আমার জীবনে রাজনৈতিক সংগ্রামের দিন। ২০০৭ সালে ৭ জানুয়ারি নন্দীগ্রামে অনেক শহিদ হন। কৃষিজমি রক্ষা করতে গিয়ে শহিদ হন। নেতাইদের শহিদ বেদিতে মালা দিয়েছি। যাঁরা এতদিন মালা দিতে আসেননি, তাঁদের পাঠিয়েছে তৃণমূল। লালগড়ে একজন নেশাগ্রস্ত অবস্থায় থাকে, তাঁকে পাঠিয়েছে। লিফটে উঠিনি, প্যারাশুটেও চড়িনি, এরপর অনেকে বড় বড় কথা বলছেন। পাঠিয়েছেন ভাইপো-কোম্পানি। অর্জুনের ছেলের কাছে ভোটে হেরেছেন, আবার বড় বড় কথা। এখন বলছে প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্প চালু করলাম। ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। মোদির প্রকল্পগুলির সব নাম পরিবর্তন করেছে রাজ্য। তৃণমূল এখন কোম্পানিতে পরিণত হয়েছে। যাঁরা ক্রীতদাস, তাঁরা থাকবেন, যাঁদের আত্মসম্মান আছে তাঁরা থাকবেন না। দক্ষিণ কলকাতার নেতারা সব মন্ত্রী, অথচ বঞ্চিত জেলার নেতারা। একটা দলে দুটি যুব সংগঠন, আগের দলে ছিল। বিনয় মিশ্রর সঙ্গে কী সম্পর্ক? বাংলার মানুষ জানতে চায়। গরুপাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর সঙ্গে সম্পর্ক কী? তোলাবাজ ভাইপোর সঙ্গে কী সম্পর্ক? জবাব দিক। ট্যাবের জন্য টাকা দিচ্ছে, এটা উপঢৌকন নিয়ে নিন। বঙ্গধ্বনির পর হরিধ্বনি হবে। সাইকেল থেকেও ৪০০ টাকা করে কাটমানি। বাংলায় বেকারদের সর্বনাশ করে দিয়েছে, এদের তাড়ান। লোকসভা নির্বাচনে ১২০ আসনে লিড বিজেপির, ২০০ আসন পার করুন। তমলুক পুরসভায় পরিষেবা নেই, এই কাউন্সিলরদের বিজেপিতে নেবেন না। কাল মহা সমাবেশ, এক নেত্রী বলেছিলেন আসব, এখন পগারপার।’ তমলুকের সভা থেকে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola