Suvendu Adhikari Resigns: এইচডিবিএ-র চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা শুভেন্দুর, খবর সূত্রের, ঘনীভূত জল্পনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Nov 2020 03:18 PM (IST)

অসমর্থিত সূত্রের খবর, Suvendu Adhikari Haldia Development Board Authority-র চেয়ারম্যান পদত্যাগ করেছেন। কিছুক্ষণের মধ্যে সাংবাদিক সম্মেলন করবেন তিনি। কলকাতাতেও করতে পারেন। মেদিনীপুরে করতে পারেন। কিছুক্ষণ আগেই মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন Suvendu Adhikari। মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। রাজ্যপালকে মেইল করেছেন। তাঁর এই পদত্যাগ ঘিরে জল্পনা বাড়ছে। Suvendu Adhikari চিঠিতে উল্লেখ করেছেন, 'রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।' মন্ত্রিত্ব পদ ছাড়ার কিছুক্ষণ আগেই সরকারি নিরাপত্তা ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন পরিবহণ মন্ত্রী। প্রায় জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন Suvendu Adhikari। নিজের পাইলট কার ও এসকর্ট ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।