Suvendu Adhikari Resigns: 'শুভেন্দুর পদত্যাগপত্র গ্রহণ হয়নি', জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল বিধায়ক পদে ইস্তফা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় না থাকায় সচিবের কাছে ইস্তফা দেন তিনি। শুভেন্দুর সঙ্গে ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। অধ্যক্ষকে ইমেল করে ইস্তফাপত্র পাঠালেন শুভেন্দু। জানা গিয়েছে, অধ্যক্ষর অনুপস্থিতিতে রিসিভিং সেকশনে জমা পড়েছে শুভেন্দুর পদত্যাগপত্র। যদিও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'শুভেন্দুর পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। আমি বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারী যে পদত্যাগপত্র দিয়েছে সেটা দেখে আমি বিধানসভার রুলবুক দেখে ব্যবস্থা গ্রহণ করব।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola