Suvendu Adhikari Resigns: জল্পনার অবসান ঘটিয়ে বিধায়ক পদে ইস্তফা শুভেন্দু অধিকারীর

তৃণমূল বিধায়ক পদে ইস্তফা শুভেন্দু অধিকারীর। জল্পনার অবসান ঘটিয়ে বিধানসভায় গিয়ে ইস্তফা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় না থাকায় সচিবের কাছে ইস্তফা। অধ্যক্ষকে ইমেল করে ইস্তফাপত্র পাঠালেন শুভেন্দু। শুভেন্দুর সঙ্গে কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। যদিও এই পদত্যাগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অধ্যক্ষ যখন উপস্থিত ছিলেন, তখন কেন আসলেন না শুভেন্দু। বিধানসভার রুলবুকে উল্লেখ, অধ্যক্ষর উপস্থিতিতে কোনও বিধায়ক সশরীরে এসে পদত্যাগ করলে, সেই পত্র গ্রহণ করতে বাধ্য অধ্যক্ষ। তাই এখন গোটা বিষয়টা অধ্যক্ষর সিদ্ধান্তের উপর নির্ভরশীল। এদিন শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। শুধু পদত্যাগপত্র দেখান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola