শুভেন্দু অধিকারীর স্মৃতিচারণায় ‘আমার নেত্রী’, রাজনৈতিক মহলে নয়া জল্পনা
একুশের কুরুক্ষেত্রের আগে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার পারদ চড়ছে রাজ্য-রাজনীতিতে। এরমধ্যে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজয়া সম্মিলনীতে সেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক স্মৃতিচারণায় উঠে এল ‘আমার দল, আমার নেত্রী’-র কথা।
শুভেন্দু বলেন, ‘২০১১ সালে যখন আমাদের নেত্রী দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে নেমেছিলেন তখন এখানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আমি সেই সব রাজনৈতিক ইতিহাস ভুলিনি। আমাদের প্রার্থীকে মেরে হাত ভেঙে দিয়েছিল।’
শুভেন্দু বলেন, ‘২০১১ সালে যখন আমাদের নেত্রী দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে নেমেছিলেন তখন এখানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আমি সেই সব রাজনৈতিক ইতিহাস ভুলিনি। আমাদের প্রার্থীকে মেরে হাত ভেঙে দিয়েছিল।’