Suvendu Adhikari Resigns: জেড ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহারে রাজ্যকে আর্জি শুভেন্দুর

Sougata Roy-এর সঙ্গে দুবার বৈঠক হয়ছিল Suvendu Adhikari-র। কিন্তু তারপরেও গলল না বরফ। কোনও কারণ না দেখিয়ে আজ  মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন Suvendu Adhikari। তবে মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করলেও বিধায়ক পদ তিনি ছাড়ছেন না। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পদত্যাগের কথা জানান Suvendu Adhikari। রাজ্যপালকেও মেইল করে জানিয়েছেন তিনি। তবে তিনি কোনও কারণ দেখাননি কেন তিনি পদত্যাগ করলেন। মন্ত্রিত্ব ছাড়ার সঙ্গেই নিজের Z Category নিরাপত্তা তুলে নিতে রাজ্য সরকারকে আবেদন করেছেন। পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশে তাঁর সঙ্গে পাইলট কার, টেল কার যেত। পাশাপাশি তিনি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পেতেন। এসব কিছু তাঁর জেড ক্যাটাগরির নিরাপত্তার আওতাভুক্ত। সেই সব প্রত্যাহার করতেও রাজ্যের কাছে আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola