'ওর মাথা খারাপ হয়ে গেছে, তাই ভিত্তিহীন অভিযোগ করছে', Suvendu Adhikari-কে আক্রমণ Saugata Roy-এর

নারদার টাকা তৃণমূল সাংসদ সৌগত রায়ও (Saugata Roy) নিয়েছেন বলে আজ তমলুকের সভা থেকে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই বিষয় সৌগত রায় বলেন, "ওর মাথা খারাপ হয়ে গেছে। তাই ভিত্তিহীন অভিযোগ পর পর করছে। ওর একটাও অভিযোগের প্রমাণ কি দিতে পারবে? প্রমাণ না দিয়ে এসব বলে কি লাভ? ২০০৯ থেকে ২০২০ এই এগারো বছর ও শুধু মধুই খেল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) কল্যাণে। আসলে শুভেন্দু অপদার্থ। সংসদে ওকে দেখেছি। একদিনও ঠিক করে একটি বক্তৃতা দিতে পারেন না।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola