Suvendu Leaves TMC Breaking:: 'শুভেন্দু কী এসব ভালবেসে করছে না ভয়ে? প্রতিক্রিয়া কুণাল ঘোষের

তৃণমূল ছাড়লেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্ব, বিধায়ক পদের পর দলের সদস্যপদেও ইস্তফা দিলেন তিনি। এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যদি কেউ দল ছেড়ে যান এবং কোথাও যোগদান করেন তাতে ওপরের দিকে প্রচারে খানিকটা প্রভাব পড়লেও মাটিতে তেমন কোনও প্রভাব পড়বে না। তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে একাধিক পদ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভরিয়ে দিয়েছেন আর যে বিজেপি তাঁকে চোর বলে কালি লাগিয়েছে তার থেকে একটাই প্রশ্ন উঠছে, শুভেন্দু কী এসব ভালবেসে করছে না ভয়ে করছে?'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola