২০ জুন পর্যন্ত বন্ধ তারাপীঠ মন্দির, জানাল মন্দির কর্তৃপক্ষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jun 2020 01:27 PM (IST)

২০ জুন অবধি বন্ধ থাকছে তারাপীঠ মন্দির। আপাতত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের। ২০ জুনের বৈঠকে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। তবে নিত্যপুজো যেমন হয়, তা চলবে।