তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কেশপুর, জখম ৭
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2020 01:46 PM (IST)

তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র কেশপুর। পুলিশের গাড়ি ভাংচুর, সংঘর্ষে আহত উভয়পক্ষের ৭। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৩। এলাকাছাড়া করার হুমকি তৃণমূল নেতার, অভিযোগ বিজেপির।