রেশন সংক্রান্ত তথ্য পেশ রাজ্য সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2020 05:57 PM (IST)

রাজ্যে রেশন ব্যবস্থা নিয়ে একাধিকবার অভিযোগ তুলেছেন বিরোধীরা, সেই প্রেক্ষিতে এবার রেশন সংক্রান্ত তথ্য সামনে আনল রাজ্য সরকার। রেশন নিয়ে রাজ্য সরকারের গতকালের ওই প্রথামাফিক রিপোর্টে বলা হয়েছে, রেশন দোকানের সংখ্যা ২,১২,০০ এবং গতকাল রেশন পেয়েছেন ১,৫০,২২,৪৮৫ জন, শুধু গতকালই রেশনের জন্যে সারামাসের বরাদ্দ থেকে ৭% তোলা হয়েছে। জানা যাচ্ছে যে সব রেশনের দোকানেই মানুষ মাস্ক ব্যবহার করে, সামাজিক দূরত্ব বজায় রেখেই রেশন তুলেছেন।