Covid Vaccine Dry run: মধ্যমগ্রামে স্বাস্থ্যকেন্দ্রে শুরু হল কোভিড টিকাকরণের মহড়া

শনিবার শনিবার দেশজুড়ে কোভিড ভ্যাকসিনের ড্রাই রান শুরু হল। রাজ্যের তিন জায়গায় চলছে যে প্রক্রিয়া।
মধ্যমগ্রামে স্বাস্থ্যকেন্দ্রে শুরু হয়েছে ড্রাই রান। সেখানে উপস্থিত হয়েছেন ২৫ জন স্বাস্থ্যকর্মী। এই স্বাস্থ্যকর্মীদের মাধ্যমেই ট্রায়াল রান হবে। কীভাবে এই গোটা প্রক্রিয়া চলবে দেখে নিন। এছাড়াও আজ বিধাননগর পুরসভার অধীন দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এবং আমডাঙা গ্রামীণ হাসপাতালেও হবে টিকাকরণ প্রক্রিয়ার মহড়া। প্রতিষেধক এলে এবং তা দেওয়ার সময় কী কী করতে হবে, কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, তা বুঝিয়ে দেওয়া হবে এই মহড়ায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola