লকডাউনে দমদম রোডে মুদির দোকানে লুঠ, আলিপুরদুয়ারে চুরি লক্ষাধিক টাকার মদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2020 07:57 PM (IST)

চিৎপুর থানা এলাকার চিড়িয়ামোড়ের কাছে দমদম রোডের একটি মুদির দোকানে চুরির অভিযোগ উঠল। একইসঙ্গে পাশের রেশন দোকানে চুরির চেষ্টা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার সকালের ঘটনা। মুদির দোকানটিতে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার এখনও কোনও হদিশ পাওয়া যায়নি।