Abhishek Banerjee Rally: 'আমাকে জানানোই হয়নি', অভিষেকের সভায় অনুপস্থিতি নিয়ে বললেন মহেশতলার বিধায়ক দুলাল দাস

আজ অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের সভায় দেখা যায়নি ডায়মন্ডহারবার, মহেশতলা, সাতগাছিয়ার তৃণমূল বিধায়ককে। মহেশতলার বিধায়ক দুলাল দাসের দাবি, 'তাঁকে এই সভার ব্যাপারে কিছু জানানো হয়নি। আমকে কেউ কিছু বলেনি। দলের কর্মী হিসেবে আমার অবশ্যই দায় থাকে কী করে জনসভা সফল করা যায়। আমি নিজে না যেতে পারলেও, দলের অন্যদের পাঠাব। কিন্তু এখান থেকে কেউ যায়নি।এটা আমি জানি।' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি দূরত্ব? এই প্রশ্নের জবাবে মহেশতলার বিধায়ক বলেন, 'ভাল-খারাপ জানি না, কিন্তু ওরা আমাকে ডাকে না।' অপরদিকে, ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার এবং সাতগাছির সোনালি গুহ অসুস্থতার কারণে যেতে পারেনি। এমনটাই সূত্রের খবর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola