সকালে সৌজন্য সাক্ষাত, বিকেলে ট্যুইটারে আক্রমণ, স্বাধীনতা দিবসেও অব্যাহত রাজ্য-রাজ্যপাল সংঘাত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Aug 2020 11:12 AM (IST)

স্বাধীনতা দিবসের সকালে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। বিকেলে চা চক্রে যোগ না দেওয়ার জন্য মমতাকে ট্যুইটারে আক্রমণ ধনকড়ের। রাজ্যপালের ট্যুইট, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনের চা চক্রে মুখ্যমন্ত্রী ও তাঁর প্রশাসনিক আধিকারিকদের অনুপস্থিতিতে আমি স্তম্ভিত।