টোটো নিয়ে ফিরছিলেন TMC কর্মী, তখনই লাঠি-রড-হকি স্টিক নিয়ে 'মারধর', কাঠগড়ায় BJP, বর্ধমানের নীলপুর ক্রমেই হচ্ছে উত্তপ্ত

বর্ধমানের নীলপুরে তৃণমূল (TMC) কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। তাঁর টোটো ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি। মারধর নয়, বচসা হয়েছে বলে দাবি বিজেপির। আহত ওই কর্মীকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় তৃণমূল বিজেপির মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola