নীলপুরে তৃণমূল (TMC)-বিজেপি (BJP) সংঘর্ষ, আহত দুপক্ষের ৬

রাতে তৃণমূল (TMC)-বিজেপি (BJP) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের নীলপুর। আহত হন উভয়পক্ষের ছয়জন। বিজেপির অভিযোগ, তাদের পতাকা ও ব্যানার ছিঁড়ে দেয় তৃণমূল কর্মীরা। মারধরও করা হয়। পাল্টা তৃণমূলের দাবি, রাতের অন্ধকারে তাদের পার্টি অফিসে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। পরে দুপক্ষের সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় RAF। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগ অস্বীকার করেছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola