বাংলায় পুরভোট নিয়ে চড়ল রাজনৈতিক পারদ, তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজাও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Aug 2020 09:06 AM (IST)

বিহারে বিধানসভা ভোটের দামামা বাজতেই বাংলায় পুরভোট নিয়ে চড়ল সংঘাতের পারদ! ভোটকে ভয় পাচ্ছে তৃণমূল, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। সবসময় প্রস্তুত, ভোট হলে জিতবে তৃণমূলই, পাল্টা বলল শাসকদল। দুর্নীতি নিয়েও দু’পক্ষের তরজা তুঙ্গে।