Mamata Banerjee: তৃণমূল সরকার অনেক কাজ করেছে, কেউ কেউ শুধুই রাজনীতি করছে, বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

তৃণমূল সরকার অনেক কাজ করেছে। কেউ কেউ শুধুই রাজনীতি করছে। বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে করোনা মোকাবিলা নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির জন্য পর্যাপ্ত অনুদান দিচ্ছে না। তাঁর আরও অভিযোগ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বকেয়া জিএসটি-র পরিমাণ ৮ হাজার ৫০০ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। করোনা মোকাবিলার প্রতিটি ক্ষেত্রে খরচ বাড়ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য কোভিড মোকাবিলায় ইতিমধ্যেই প্রায় ৪ হাজার কোটি টাকা খরচ করেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, কেন্দ্র দিয়েছে মাত্র ১৯৩ কোটি টাকা। রাজনৈতিক দেখনদারি, সমাবেশের পাল্টা সমাবেশকে এড়ানোর পক্ষে মত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী দাবি, একের পর এক উত্সব এবং শহর-শহরতলিতে লোকাল চালু হলেও, রাজ্য সফলভাবে সক্রিয় রোগীর সংখ্যা ও মৃত্যুর হার কমাতে সফল হয়েছে। বেড়েছে সুস্থতার সংখ্যা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola