সাঁইথিয়ায় তৃণমূলের সম্মেলনে ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

বীরভূমে তৃণমূলের কর্মী সম্মেলনে ফের উঠল গোষ্ঠীকোন্দলের প্রসঙ্গ। বুথ সভাপতিকে থামালেন তৃণমূলের জেলা সভাপতি। পরে তাঁকে বাইরে বের করার অভিযোগ। বৃহস্পতিবার সাঁইথিয়ার বনগ্রামে তৃণমূল কর্মীসম্মেলন ছিল। সেখানে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সামনেই দলীয় কোন্দল নিয়ে সরব হন ১৪২ নম্বর বুথ তৃণমূল সভাপতি শান্ত মণ্ডলল। কিন্তু তার কথা শোনেননি অনুব্রত। এমনকি তাঁর মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola