West Bengal Elections 2021: সাঁইথিয়ায় পুলিশকে হুমকি রাজুর, যখনই বীরভূমে আসে, পাগলের মতো কথা বলে, পাল্টা অনুব্রত

‘আমাদের টেনশন দিলে পেনশন বন্ধ হয়ে যাবে। যাঁরা টেনশন দিয়েছেন সাসপেনশনের জন্য অপেক্ষা করুন। কেউ আপনাদের বাঁচাতে পারবে না।’ সাঁইথিয়ায় দলীয় কর্মসূচিতে মন্তব্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের।
পাল্টা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন, ‘ও যখনই বীরভূমে আসে, পাগলের মতো কথা বলে। ঠ্যাং ভেঙে দেব, চোখ উপড়ে নেব, পুলিশকে দেখে নেব, পুলিশকে মারব, এসব বলে। এসব বলতে বলতে একদিন মানুষ ওকে ধরে বেধড়ক মারবে।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola