WB Polls with ABP Ananda: ক্ষমতায় আসার পর সিবিআই তদন্ত হবে, দিদিমণির সঙ্গে ভাইদেরও জেলে পাঠাব, মন্তব্য দিলীপ ঘোষের

‘লকডাউনে কেন্দ্রের পাঠানো রেশন চুরি করে পাচার হয়েছে। ক্ষমতায় আসার পর সিবিআই তদন্ত হবে। দিদিমণির সঙ্গে ভাইদেরও জেলে পাঠাব। হঠাৎ জেল সংস্কার শুরু করেছেন। সব জেলে জায়গা হবে তৃণমূল নেতাদের। তৃণমূলে যুদ্ধ শুরু হয়ে গেছে। একের পর এক নেতা দল ছাড়ছেন। তৃণমূলে রোজ উইকেট পড়ছে। লক্ষ্মীরতন শুক্ল পদত্যাগ করেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও জল্পনা। দল উঠে গেছে কিনা দেখতে খোকাবাবু উত্তরবঙ্গে গেছেন। তৃণমূল কংগ্রেস জঙ্গলমহলকে অপমান করেছে। তার জবাব পেতে শুরু করেছে তৃণমূল।’ পূর্ব বর্ধমানের ভাতারে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola