লক্ষ্মীর ইস্তফার দিনেই শোভনের বাড়িতে তৃণমূল বিধায়ক দীপক হালদার, দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু তাহের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jan 2021 08:09 PM (IST)

রাজ্য মন্ত্রিসভা থেকে লক্ষ্মীরতন শুক্লর ইস্তফার দিনেই বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল বিধায়ক। শোভনের বাড়িতে ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার। শোভনের বাড়িতে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ কর্মাধ্যক্ষও। জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু তাহেরের সঙ্গেও বৈঠক। ব্যক্তিগত সম্পর্কের কারণে সাক্ষাৎ বলে দাবি বিধায়কের।