TMC vs BJP: ভোটের আগে দলিত-ভোজন, ভোট মিটলেই দলিত নিধন, বিজেপি-কে তোপ কাকলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Nov 2020 04:21 PM (IST)

’দেশে এখন একটা ভয়ানক পরিস্থিতি চলছে। জাতীয় স্তরের সরকার এখন ফেক নিউজের সরকার। কোথাও গণপিটুনি, কোথাও ধর্মের ভিত্তিতে ভাগাভাগি। একের পর এক ঘটনায় ছিন্নবিচ্ছিন্ন হচ্ছেন ভারতবাসী। গুজরাতের দলিত যুবক অটো চালাতে অস্বীকার করায় খুন। হাথরস, উন্নাওয়ের মতোই ভারতে দলিতের উপর আক্রমণ। সারা দেশে মিথ্যের ফুলঝুরি ছড়িয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রের গাফিলতিতেই দেশ জুড়ে করোনার প্রকোপ। লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল সরকার। যে সরকার শ্রমিকদের খবর রাখে না, তারা কীভাবে ক্ষমতায় থাকে? ভোটের আগে দলিত-ভোজন, ভোট মিটলেই দলিত নিধন,’ সাংবাদিক বৈঠকে বিজেপি-কে তোপ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের।