মালদায় ফের TMC-র গোষ্ঠীদ্বন্দ্ব, হালিশহরে BJP কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  27 Jan 2021 10:37 PM (IST)
ABP News
ভোটের আগে মালদার হরিশ্চন্দ্রপুরে আরও প্রকট হল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের নতুন অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন প্রধান-সহ তৃণমূল সদস্যদের একাংশ। অভিযুক্ত নেতা অভিযোগ উড়িয়ে দিলেও কার্যত দ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়েছে শাসক শিবির।
ভোটের মুখে মালদায় ক্রমশ চওড়া হচ্ছে তৃণমূলের অন্দরের ফাটল। এবার হরিশ্চন্দ্রপুরে, নতুন অঞ্চল সভাপতির বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন প্রধান সহ তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার, তৃণমূলের তুলসিহাটা অঞ্চলের সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে।
দলের নতুন অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, বিধানসভা ভোটে দলের হয়ে কাজ না করার এমনকী দলত্যাগের হুমকি দেন প্রধান সহ তৃণমূল সদস্যদের একাংশ। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির সব অভিযোগ অভিযুক্ত নেতা উড়িয়ে দিলেও আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে মন্তব্য করে কার্যত দ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়েছে শাসক শিবির। 
ফের তৃণমূলের কোন্দল-জ্বর প্রকাশ্যে আসায়, কটাক্ষ করেছে বিজেপি। 
২০১৬-র বিধানসভা ভোটে মালদা জেলায় একটিও আসন পায়নি তৃণমূল। ২০১৯-এর লোকসভা ভোটেও মালদা জেলার দুটি আসনেই তৃণমূল পরাজিত হয়। এরই মধ্যে রাজ্যে আসন্ন বিধানসভা ভোট। রাজনৈতিক পর্বেক্ষকদের একাংশের মতে, এই প্রেক্ষিতে দলীয় কোন্দল অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার হালিশহরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অস্বীকার তৃণমূলের। 
  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • মালদায় ফের TMC-র গোষ্ঠীদ্বন্দ্ব, হালিশহরে BJP কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ

TRENDING VIDEOS

"তাণ্ডবে কিছু বহিরাগতও ছিল, তাদের চিহ্নিত করা হচ্ছে", বললেন স্বাস্থ্যমন্ত্রী12 Hour ago

ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন12 Hour ago

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP17 Hour ago

কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের17 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন