TMC vs BJP: কেশপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, চন্দ্রকোনায় আক্রান্ত বিজেপি কর্মী

ফের উত্তপ্ত কেশপুর। তৃণমূলের তিনটি পার্টি অফিসে ভাঙচুর।  আগুন। হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে কেশপুরের আনন্দপুরে বিজেপি কর্মীকে মার। মারধরের অভিযোগ উঠেছে  তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আক্রান্ত বিজেপি (BJP)। 'আর নয় অন্যায় কর্মসূচি' থেকে ফেরার পথে মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। আহত পাঁচ বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। হামলার কথা অস্বীকার শাসকদলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola