TMC's Internal Rift in Malda: মালদায় প্রকাশ্যে TMC-র গোষ্ঠীদ্বন্দ্ব! দলে গুরুত্ব না পাওয়ার অভিযোগ তুলে পথে পুরনো কর্মীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jan 2021 02:15 PM (IST)

মালদায় (Malda) তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব গড়াল রাস্তায়। অভিযোগ, গুরুত্ব দেওয়া হচ্ছে না দলের পুরনো কর্মীদের। হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur) তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ। ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূলের একাংশ। যদিও এই অভিযোগে কোনও গুরুত্বই দিতে নারাজ ব্লক সভাপতি। দল এই গোটা ঘটনা খতিয়ে দেখছে বলে জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।