TMC's Rift in Nadia: রানাঘাটে তৃণমূল নেত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত সভাতেই প্রকাশ্যে 'গোষ্ঠীদ্বন্দ্ব', অঞ্চল সভাপতিকে হুঁশিয়ারি ব্লক সভানেত্রীর

নদিয়ার রানাঘাটে (Ranaghat) ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল। যুব তৃণমূলের সদ্য নির্বাচিত অঞ্চল সভাপতির নামে কটূক্তির পাশাপাশি তাঁকে হুঁশিয়ারিও দিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের ব্লক সভানেত্রী। তৃণমূল নেত্রীর (Mamata Banerjee) জন্মদিন উপলক্ষে গতকাল একটি সভার আয়োজন করা হয়। ওই সভার অনুষ্ঠানেই যুব তৃণমূলের সদ্য নির্বাচিত অঞ্চল সভাপতির নামে কটূক্তি করেন তৃণমূল মহিলা কংগ্রেসের ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola