মিটবে সমস্যা? গলবে বরফ! কলকাতায় শুভেন্দু-সৌগত বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

আজ বিকেলে ফের Suvendu Adhikari-র সঙ্গে Saugata Roy-র বৈঠক। কলকাতায় হবে বৈঠক। আজ বিকেল থেকে সন্ধের মধ্যে দ্বিতীয় দফার এই বৈঠক হবে বলেই জানা যাচ্ছে। সমস্যা মেটাতেই এই বৈঠক করা হচ্ছে বলে জানা গিয়েছে। Trinamool Congress-এই Suvendu Adhikari থাকুন, সেটাই বোঝানোর চেষ্টা করা হবে।
প্রথম দিনের বৈঠকে যেমন শুভেন্ধু অধিকারীর কাছ থেকে তাঁর ভাবনা চিন্তা, ক্ষোভ-বিক্ষোভ, বক্তব্য জানতে চাওয়া হয়েছিল এবারও তৃণমূলের বর্ষীয়ান নেতা সেই চেষ্টাই চালাবেন বলে জানা যাচ্ছে। যে বৈঠকের আগে তৃণমূলের শীর্ষনেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনা সেরে রেখেছেন বলেই খবর। শুভেন্দু দলেই থাকুন, তাঁকে সেটাই বোঝানোর চেষ্টা করা হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola