'বিশ্বাসঘাতকদের জায়গা নেই বাংলায়, বাংলা দিদির সঙ্গে' স্লোগান তুলে আজ তৃণমূলের 'বঙ্গজননী বাহিনী'র মিছিল জেলায় জেলায়

বিশ্বাসঘাতকদের জায়গা বাংলায় নেই। বাংলার মানুষ মমতা ব্যানার্জির (Mamata Banerjee )-র সঙ্গে রয়েছে। এই আওয়াজ তুলে আজ তৃণমূলের (TMC) বঙ্গজননী বাহিনী রাস্তায় নামছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বেলা ৪টেয় রাজ্যের সমস্ত জেলায় জেলায় তারা মিছিল করবে। তাদের স্লোগান 'বিশ্বাসঘাতকরা দূর হটো, বাংলা আছে মমতার সঙ্গে'। গতকালই শুভেন্দু অধিকারী সহ (Suvendu Adhikari) সহ তৃণমূলের সাতজন বিধায়ক, একজন সাংসদ, একজন প্রাক্তন সাংসদ, একজন প্রাক্তন মন্ত্রী তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারী অমিত শাহের সভায় যোগ দিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন। বলেছেন 'দশ বছরে বাংলার কোনও উন্নয়ন হয়নি।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola