এক ঝলকে: বিজেপি নেতা খুনে তোলপাড় টিটাগড়, সিআইডি তদন্তের দাবি পরিবারের, সঙ্গে অন্য খবর
মণীশ শুক্ল খুনে দু'জনকে গ্রেফতার করল সিআইডি। আগেই আটক করে করা হয় জিজ্ঞাসাবাদ। বিজেপি নেতার সঙ্গে পুরনো শত্রুতা ছিল খবর সূত্রে। সোমবার সন্ধ্যায় মণীশের বাবার সঙ্গে রাজভবনে বিজেপি। 'যা করার তাই করব' আশ্বাস দিয়েছেন রাজ্যপাল, দাবি অর্জুনের। এদিকে সোমবার দিনভর বিজেপি নেতা খুনে উত্তপ্ত হয় টিটাগড় , খড়দার একাংশ। দফায় দফায় বিক্ষোভ অবরোধ চলে। পড়ে বোমাও। পুলিশকে লক্ষ করে উড়ে আসে ইট, কাঁচের বোতল। পাল্টা লাঠিচার্জ , কাদানি গ্যাসের সেল ছোড়ে পুলিশ। বিজেপি নেতা খুনে তদন্তে সিআইডির হাতে। যদিও সিবিআইয়ের তদন্তের দাবি বিজেপি।
Tags :
Manish Shukla BJP Leader Murder ABP Ananda LIVE ??? Arjun Singh Barrackpore Abp Ananda TMC BJP