Suvendu Adhikari: জট কাটাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, সুদীপ বন্দ্যোপাধ্যায়

জট কাটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। দ্রুত সমস্যা মিটছে, দাবি তৃণমূল সূত্রে। উত্তর কলকাতার একটি বাড়িতে ২ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠকে ছিলেন প্রশান্ত কিশোর, সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিনই বৈঠকের বিষয়ে সৌগত রায় বলেন, শুভেন্দু-অভিষেক-পিকে নিয়ে মুখোমুখি বসার প্রয়োজন ছিল। ভালো আলোচনা হয়েছে। সমস্যা মিটে গেছে বলে দাবি সৌগত রায়ের। বৈঠকের বিষয়ে শুভেন্দু অধিকারীর বাবা তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শিশির অধিকারী বলেন, সমস্যা মিটে গেলে ভাল। পার্টির জন্য মঙ্গল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola