নির্দিষ্ট স্টেশন পেরিয়ে পরের হল্ট স্টেশনে থামল ট্রেন, চালক ও গার্ডকে শো-কজ

নির্দিষ্ট স্টেশনে না থেমে পরের হল্ট স্টেশনে দাঁড়াল ট্রেন! নদিয়ার শান্তিপুরের ঘটনা। চালক ও গার্ডকে শো-কজ রেলের। গতকাল ফুলিয়া স্টেশনে না থেমে পরবর্তী বাথনা কৃত্তিবাস হল্ট স্টেশনে থামে আপ শান্তিপুর লোকাল। ট্রেন থামলে চালককে যাত্রীরা নিগ্রহ করে বলে অভিযোগ। যাত্রীদের দাবি, চালক মত্ত অবস্থায় ছিলেন। অন্যদিকে পূর্ব রেল জানিয়েছে, ব্রেথ অ্যানালাইজিংয়ে দেখা গিয়েছে মত্ত ছিলেন না চালক। তবে কেন নির্দিষ্ট স্টেশনে ট্রেন দাঁড় করানো হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola