করোনার আতঙ্ক ভুলেই লোকাল ট্রেনে ওঠার হাড্ডাহাড্ডি লড়াই, প্ল্যাটফর্মেও পদে পদে 'বিধিভঙ্গ'

বুধবার থেকে শহরতলি অঞ্চলে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। প্রথম দিনেই ট্রেন কম, বহু প্ল্যাটফর্মেই একাধিক টিকিট কাউন্টার বন্ধ। যার জেরে ভিড় চরমে, শিকেয় দূরত্ব বিধি। করোনা পরিস্থিতিতেও জীবন চালানোর তাগিদে দূরত্ব বিধি না মেনেই লোকাল ট্রেনে যাতায়াত শুরু করতে বাধ্য হলেন সাধারণ মানুষ। ট্রেনের ভিতর থেকে প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, সর্বত্রই ভিড়ের ছবি দেখা গিয়েছে। হাওড়া স্টেশনে এদিন সকাল থেকেই থার্মাল চেকিং করা হয়। চলছিল স্টেশন স্যানিটাইজেশনের কাজও। ট্রেন থেকে নামার পরে যাত্রীদের স্টেশনের বাইরে যাওয়ার জন্য করা হয়েছে নির্দিষ্ট রাস্তা। প্রথম দিনের অভিজ্ঞতার পরে যাত্রীদের দাবি, ট্রেন আরও বাড়ানো হোক, খুলে দেওয়া হোক সব টিকিট কাউন্টার। তবেই মানা সম্ভব দূরত্ব বিধি।
 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola