Train Service Resumption: করোনা কাঁটা সরিয়ে উত্তরবঙ্গের ফের ছুটবে তিন ট্রেন, ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরিষেবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Feb 2021 03:54 PM (IST)

করোনায় বন্ধ হওয়া উত্তরবঙ্গের তিন ট্রেনের পরিষেবা শুরু। কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি পর্যন্ত ট্রেন। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরিষেবা। চালু হবে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ট্রেন পরিষেবা, যা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পাশাপাশি ৬ ফেব্রুয়ারি থেকে ফের চালু হবে শিয়ালদা থেকে কোচবিহারের বামনহাট পর্যন্ত ট্রেন। স্পেশাল ট্রেন হিসেবেই চলবে এই তিনটি ট্রেন। এর ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগের সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে।