'এতদিন ধরে ভোট করছি, পিকের কাছে শিখব না', ফের বিস্ফোরক মন্তব্য TMC বিধায়ক অনন্তদেব অধিকারীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Dec 2020 10:27 PM (IST)

পিকে (Prashant Kishore) নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন ময়নাগুড়ির Trinamool Congress বিধায়ক অনন্তদেব অধিকারী। 'এতদিন ধরে ভোট করছি। পিকের কাছে শিখব না। পিকের টিম যেভাবে কাজ করছে সেটা ঠিক নয়। দলের কেউ আমার সঙ্গে কথা বলেনি। সেদিনের পর পিকে আমার সঙ্গে কথা বলেছে।