ফের 'শ্বশুরবাড়ির অত্যাচারের শিকার' তিন তালাক বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ইশরত জাহান

ফের হেনস্থার শিকার ইশরত জাহান! শ্বশুরবাড়ির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৎক্ষণিক তিন তালাক বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ইশরতের। হাওড়ার গোলবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের। তদন্তে পুলিশ। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার হেনস্থা ও মারধর করেন শ্বশুরবাড়ির লোকেরা। মারধর করে টাকাপয়সা, গয়নাগাটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে দেশ থেকে উঠে গিয়েছে তৎক্ষণিক তিন তালাক। অসংখ্য মহিলার মুখে হাসি ফুটেছে। সেই আন্দোলনের অন্যতম মুখ, হাওড়ার পিলখানার বাসিন্দা ইশরত জাহান। এর আগেও শ্বশুরবাড়িতে অত্যাচারের অভিযোগ তুলে সরব হন ইশরত। তারপর দীর্ঘ লড়াইয়ে এই প্রথার বিরুদ্ধে জয় পান সর্বোচ্চ আদালতে। এবারের ঘটনায় গোলবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola