দুর্গাপুজোয় নাইট কার্ফু সংক্রান্ত 'ভুয়ো পোস্ট করে' পুলিশের জালে ২

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  09 Sep 2020 01:58 PM (IST)
ABP News
দুর্গাপুজো নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করে গুজব ছড়ানোর অভিযোগ। গ্রেফতার দুই। ধৃত শুভ্রজিৎ চট্টোপাধ্যায় বরানগর ও রাজু বিশ্বাস ঘোলার বাসিন্দা। দু’জনের বিরুদ্ধে ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে।

দেড় মাস বাকি বাঙালির সবথেকে বড় উৎসবের। কেমন হতে চলেছে করোনাকালে দুর্গোৎসব? সেই দিকেই অধীর আগ্রহে তাকিয়ে মানুষ এবং অবশ্যই পুজো কমিটিগুলো। এরই মধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি পোস্ট ভাইরাল হয়। পশ্চিমবঙ্গ সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে, পঞ্চমী থেকে একাদশী, বিকেল পাঁচটার পর থেকে ভোর চারটে পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। এছাড়াও মণ্ডপে ঢোকা-প্রতিমা দর্শন নিয়েও একগুচ্ছ নিয়মবিধি। মণ্ডপের আশেপাশে স্টল সংক্রান্ত নানা বিধিনিষেধ। এই পোস্টটি নিমেষে ভাইরাল হয়। হোয়াটসঅ্যাপ ফেসবুক মারফত ছড়িয়ে পড়ে প্রত্যেকের কাছে, শুরু হয় বিভ্রান্তি।

ঘটনাটি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই তিনি সোজাসুজি জানিয়ে দেন দুর্গাপুজোয় কার্ফু জারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ভেদাভেদ সৃষ্টিতে আইটি সেলকে কাজে লাগাচ্ছে কিছু দল। ব্যবস্থা নেবে পুলিশ।
  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • দুর্গাপুজোয় নাইট কার্ফু সংক্রান্ত 'ভুয়ো পোস্ট করে' পুলিশের জালে ২

TRENDING VIDEOS

কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর10 Hour ago

বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক10 Hour ago

"লাল ঝান্ডা দেখিয়ে ফেরানো হয়েছিল...", বামেদের নিশানা মোদির11 Hour ago

"থ্রেট কালচারকে শিল্পের মর্যাদা দিয়েছেন...", কাদের নিশানা স্বাস্থ্যমন্ত্রীর?11 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন