অক্টোবরেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফাইনাল, রাজ্যের প্রস্তাবে সায় ইউজিসির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Sep 2020 09:09 PM (IST)

কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে কাটল জট। রাজ্যের প্রস্তাবে সায় দিল ইউজিসি, খবর সূত্রের। অক্টোবরেই পরীক্ষা বলে উপাচার্যদের জানাল সরকার। অক্টোবরের ১ থেকে ১৮ তারিখের মধ্যে নেওয়া যাবে পরীক্ষা।