বারাবনিতে BJP-র কর্মসূচিতে বোমাবাজি, অভিযোগ TMC-এর বিরুদ্ধে

আসানসোলের বারাবনিতে BJP-র আর নয় অন্যায় অভিযানে হামলার অভিযোগ Trinamool Congress-এর বিরুদ্ধে। এলাকায় বোমাবাজি। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে।
আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ BJP-র বারাবনির জামগ্রাম থেকে একটি গ্রাম থেকে মিছিল বেরনোর কথা ছিল।  মিছিলে নেতৃত্ব দিতে এসেছিলেন জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই। মিছিল শুরুর মুখেই বোমাবাজি শুরু হয় এলাকায়। বেশ কয়েকজন জখম হয়েছেন। দুজনের পায়ে আঘাত লেগেছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে আসানসোল জেলা হাসপাতালে।
এরপরেই এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola