WB Election 2021: 'গড়তে চেয়েছিলাম শিব, গড়েছি বাঁদর', তৃণমূলকে নিয়ে 'উপলব্ধি' মুকুলের

পাথরপ্রতিমার সভায় বক্তব্য রাখছেন Mukul Roy। সেখানে তিনি বলেন, 'এখানে মানুষের বিপুল উপস্থিতি প্রমাণ করছে যে বাংলা থেকে তৃণমূলের বিদায় আসন্ন। আগেও এখানে এসেছি তৃণমূল কংগ্রেসকে জেতাতে। আজ আমার উপলব্ধি হচ্ছে, গড়তে চেয়েছিলাম শিব, গড়েছি বাঁদর। গত ১০ বছর ধরে ক্ষমতায় আছে তৃণমূল। সব প্রয়োজনীয় জিনিসের প্রতিশ্রুতি দিয়েছিলেন Mamata Banerjee। কিন্তু ১০ বছর পরেও তিনি বলতে পারবেন না যে বাংলার মানুষকে কী দিয়েছেন। খেলা হয়েছে, মেলা হয়েছে, কিন্তু কারও চাকরি হয়নি। বাংলায় বিদ্যুতের দাম সবথেকে বেশি। রাজ্যে এমন কোনও জায়গা নেই যেখানে মানুষ শান্তিতে আছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola