WB Election 2021:২ জানুয়ারি - ১৫ ফেব্রুয়ারি নতুন প্রকল্প 'পাড়ায় পাড়ায় সমাধান', জেনে নিন বিস্তারিত

সোমবার বীরভূমে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি ঘোষণা করেন, 'পাড়ায় পাড়ায় সমাধান' কর্মসূচির জন্য ইতিমধ্যেই পৃথক টাস্ক ফোর্স গঠিত হয়েছে।'। এই কর্মসূচি ২ জানুয়ারি থেকে ১৫ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে। ছোটখাটো সব কর্মসূচি এর মধ্যে পড়বে। এলাকায় রাস্তা নির্মাণও থাকবে এই প্রকল্পে।' মুখ্যমন্ত্রীর সভামঞ্চ থেকে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) বলেন, 'কোটি কোটি মানুষের কাছে যেমন দুয়ারে সরকারের সুবিধা পৌঁছেছে। পাশাপাশি সঙ্গে পাড়ায় সমাধান, নতুন বছরে নতুন অভিযান। ব্যক্তিগত ও পরিবারের সমস্যার সমাধানে সাহায্য করেছে 'দুয়ারে সরকার'। অন্যদিকে পাড়ার সমস্যার সমাধান করবে 'পাড়ায় পাড়ায় সমাধান' কর্মসূচি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola