WB Elections 2021: ' চোখে ২৫ লাখের চশমা, পায়ে ৭৫ হাজারের জুতো' কৈলাসের মুখে ভাইপো-আক্রমণ, 'চম্বলের ডাকাত' ফিরহাদের পাল্টা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Dec 2020 08:12 AM (IST)

ফের নাম না নিয়ে পিসি-ভাইপোকে আক্রমণ Kailash Vijayvargiya-র। চম্বলের ডাকাত ঠিক করবে কে কাকে ভোট দেবে? নাম না নিয়ে পাল্টা কটাক্ষ Firhad Hakim-র। ফের একবার ভাইপো কটাক্ষ কৈলাস বিজয়বর্গীয়ের গলায়। ভোট যত এগিয়ে আসছে, BJP-র আক্রমণের প্রবণতা থেকে ততই স্পষ্ট হচ্ছে বিধানসভা ভোট অবধি তাদের কৌশল একটাই, ভাইপোকে আক্রমণ। কৈলাসের মুখে ভাইপো আক্রমণ, পাল্টা তৃণমূলের গলায় চম্বলের ডাকাত কটাক্ষ।