সংবিধান বিরোধী কাজ করা উচিত নয়, নাম না করে ফের সরকারকে নিশানা রাজ্যপালের

কোলাঘাটে আজ সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সেখানে নাম না করে তৃণমূলকে আক্রমণ করে রাজ্যপাল বলেন, "ভারতের মধ্যে কেউ বহিরাগত নয়। অন্য রাজ্য থেকে কেউ এলে বাংলায় তাকে বহিরাগত বলা হচ্ছে। সংবিধানের মূল ধারণায় কুঠারাঘাত করা হচ্ছে। সংবিধানের বিপরীত ভাবনার কোনও কাজ করা উচিত নয়। আমাদের এমন কোনও কাজ করা উচিত নয় যা সংবিধান বিরোধী। "পাশাপাশি তিনি ফের বলেন, "আমফানের পর বিকল হয়ে গিয়েছিল রাজ্য প্রশাসন।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola