Weather Report: বছর শেষে দাপিয়ে ব্যাট শীতের, কিছু জেলায় তৈরী হয়েছে শৈত্যপ্রবাহের পরিস্থিতি

বছর শেষে দাপিয়ে ব্যাট করছে শীত। গতকালের তুলনায় কলকাতায় সামান্য বেড়েছে তাপমাত্রা। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ থেকে শুরু করে কয়েকটি জেলায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। ১০ ডিগ্রির নিচে রয়েছে তাপমাত্রা। আগামী কয়েকদিন এই পরিস্থিতিতে যে খুব পরিবর্তন আসবে, তা নয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola