Weather Report: বেলা বাড়তেই উধাও শীত, তবে কি এবারের মতো শেষ শীতের ইনিংস!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jan 2021 10:39 AM (IST)

তিনদিনে তিন ডিগ্রির বেশি বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর (Alipore Metereological Department) জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতায় স্বাভাবিকের উপরেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সকালে শীতের ভাব থাকলেও বেলা বাড়লে তা উধাও হয়ে যাবে।