Weather Report: শুক্রবার থেকেই রাজ্যে জাঁকিয়ে শীত, জানাচ্ছে আবহাওয়া দফতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Dec 2020 10:03 AM (IST)

শুক্রবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীত। চার ডিগ্রি নামতে পারে পারদ। কলকাতায় তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। জেলায় ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা। জম্মু ও কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় রাজ্যে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করবে। তার জেরেই পারদ পতনের সম্ভাবনা। সপ্তাহান্তেই নামবে পারদ, জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর তরফে।