Weather Report: সময়ের আগেই পারদ পতন, আজ কলকাতার তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Dec 2020 01:40 PM (IST)

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস ছিল শুক্রবার থেকে নামবে পারদ কিন্তু দেখা যাচ্ছে আজ থেকেই নামতে শুরু করেছে পারদ। গতকালের থেকে ১ ডিগ্রি নেমেছে পারদ। তবে তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে ওপরেই রয়েছে। আগামীকাল থেকে আরও দ্রুত হবে পারদ পতন, জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। শনি-রবিবার রাজ্যে জাঁকিয়ে শীত।