Weather Update: কলকাতা-সহ রাজ্যজুড়ে আজ শিলা বৃষ্টির পূর্বাভাস

কলকাতা সহ রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় শিলাবৃষ্টি হতে পারে। আজ ও আগামীকাল তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার থেকে ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত রাজ্যে শীতের আমেজ থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola